• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:০১:৫২ (08-May-2026)
  • - ৩৩° সে:

ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি পাবেন কর্মকর্তা-কর্মচারীরা

৮ মে ২০২৬ সকাল ০৮:১২:১১

ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি পাবেন কর্মকর্তা-কর্মচারীরা

ডেস্ক রিপোর্ট: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ঈদের আগে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) সরকারি অফিস খোলা থাকবে।

৭ মে বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর আগে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ ও ২৪ মে যথারীতি অফিস কার্যক্রম চালু থাকবে।

Ad

এদিকে বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রণীত এ নীতিমালার লক্ষ্য হলো স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও ব্যবহারবান্ধব পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করা।

নীতিমালায় নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আলাদা ও উপযোগী টয়লেট সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পাবলিক টয়লেট ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থাপনা ও অর্থায়ন কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরিতে প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে।

নীতিমালা অনুযায়ী, সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপন করা হবে। এছাড়া সব টয়লেটে সেফটি ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করা হয়েছে, যাতে বর্জ্য নদী, খাল-বিল বা জলাশয়ে গিয়ে পরিবেশ দূষণ সৃষ্টি না করে।

মন্ত্রিসভা বৈঠকে এসব বিষয় অন্তর্ভুক্ত করে খসড়া নীতিমালার অনুমোদন দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us