• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৪৫:১৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস বাধ্যতামূলক

১৫ জুন ২০২৬ সকাল ১১:০০:১৯

গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট: দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপদ ও আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করতে হবে এবং তা সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে। যাত্রী নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বিআরটিএ জানায়, জিপিএস সংযুক্তির কারিগরি নির্দেশনা সংশ্লিষ্ট স্থানীয় কার্যালয় থেকে পাওয়া যাবে এবং সংস্থাটির ওয়েবসাইট www.brta.gov.bd থেকেও বিস্তারিত জানা যাবে।

এতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস সংযুক্তকরণ নিশ্চিত করার পরই যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।

বিআরটিএ আশা করছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সড়কে যানবাহনের গতিবিধি নজরদারি সহজ হবে এবং যাত্রীসেবা আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০



Follow Us