• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

৭ আগস্ট ২০২৩ রাত ০৯:০৮:১৯

কক্সবাজারে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ৭ আগস্ট সোমবার সন্ধ্যায় উখিয়ার ৯ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে চকরিয়ায় পাহাড়ধসের ঘটনায় মাটির দেয়াল চাপায় ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিকেল ৪ টার দিকে এ দুঘটনা ঘটে। উখিয়ায় নিহতরা হলেন, বালুখালী ৬ ব্লকের বাসিন্দা আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) এবং তার মেয়ে মাহিমা আক্তার (২)।

Ad

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক  (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারী বর্ষণে ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ধসে একই পরিবারের মা-মেয়ের মৃত্যু হয়েছে। এপিবিএন ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেছে।  ঝুঁকিপূর্ণভাবে ক্যাম্পে বসবাসকারীদেরকে অন্যত্র সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

Ad
Ad


অন্যদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, বড়ঘোনায় প্রবল বৃষ্টিতে পাহাড়ধসের ঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহতেদের নাম এখনও জানা যায় নি।

বরইতলী ইউনিয়ন চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান বলেন, সোমবার বিকেলে বরইতলীর দুর্গম পাহাড়ি এলাকায় পাহাড়ধসে আনোয়ার হোসেনের ঘরের দেয়াল চাপায় তার ২ সন্তন নিহত হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us