• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৬:৩১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আবৃত্তিতে দেশসেরা রংপুরের শিশু সুমাইতা সুয়াদী

১০ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:৪৬:৫৮

আবৃত্তিতে দেশসেরা রংপুরের শিশু সুমাইতা সুয়াদী

রংপুর ব্যুরো: কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ক গ্ৰুপে দেশসেরা নির্বাচিত হয়েছে রংপুরের সুমাইতা সুয়াদী। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর চূড়ান্ত পর্বের ফলাফলে সে দেশসেরা নির্বাচিত হয়। চলতি মাসের ২৮ তারিখ টুঙ্গিপাড়ায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তার পুরস্কার নেয়ার কথা রয়েছে।

Ad

৮ সেপ্টেম্বর শুক্রবার ঢাকার তেজগাঁও কলেজে আয়োজিত চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে অংশ নেয় দেশের ৬৪ জেলা থেকে আগত প্রতিযোগীরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। সুমাইতা সুয়াদী এতে রংপুর জেলা থেকে আবৃত্তি বিষয়ে ক গ্ৰুপে ১ম স্থান অধিকার করে অংশগ্রহণ করে এবং বিচারকদের রায়ে জাতীয় পর্যায়ে তার গ্ৰুপে ১ম স্থান অধিকার করে দেশসেরা নির্বাচিত হয়।

Ad
Ad

সুমাইতা সুয়াদী ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর এর ৩য় শ্রেণির জুঁই শাখার শিক্ষার্থী। সে আবৃত্তি প্রশিক্ষক রেজিনা সাফরিনের কাছে ৩ বছর বয়স থেকে আবৃত্তি শিখে আসছে। এর আগে রংপুর জেলা ও বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিকবার ১ম স্থান অধিকার করে সুমাইতা সুয়াদী।

সুমাইতা সুয়াদী বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর সাধারণ সম্পাদক, লেখক, সংগঠক ও সংবাদকর্মী জাকির আহমদ ও নারী উদ্যোক্তা শাকিলা পারভীন এর একমাত্র সন্তান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us