চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া আবাসিক এলাকায় সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
২৪ এপ্রিল শুক্রবার সকালে পরিচালিত এ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয় এবং পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

তবে আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে জানাতে জনগণকে অনুরোধ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available