• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৩:০৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিংগাইরে মেয়াদোত্তীর্ণ মদ্যপানে কলেজ ছাত্রের মৃত্যু, চিকিৎসাধীন আরও ৩

৮ অক্টোবর ২০২৩ সকাল ০৮:০৯:২৪

সিংগাইরে মেয়াদোত্তীর্ণ মদ্যপানে কলেজ ছাত্রের মৃত্যু, চিকিৎসাধীন আরও ৩

মানিকগঞ্জ প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ অতিরিক্ত মদ্যপানে অনিক রায়হান (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত অনিক (২০) সিংগাইর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং থানার দক্ষিণ পাশে আঙ্গারিয়ার লাভলু হোসেনের ছেলে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অনিকের আরও তিন বন্ধু।

Ad

৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে মধ্য সিংগাইরের মৃত ধনঞ্জয় সাহার ছেলে দ্বীপের জন্মদিন উপলক্ষে আয়োজিত ডিজে পার্টিতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

এ ঘটনায় চিকিৎসাধীন আছেন আজিমপুর গ্রামের জিন্নত আলীর ছেলে আলামিন (২০), আঙ্গারিয়ার পরিতোশ সরকারের ছেলে নয়ন (১৯) ও মধ্য সিংগাইরের মৃত ধনঞ্জয় সাহার ছেলে দ্বীপ (১৮)। তাদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে দ্বীপের জন্মদিন উপলক্ষে ডিজে পার্টির আয়োজন করেন তার বন্ধুরা। এ সময় চার বন্ধু মদ্য পান করেন। কিন্তু মেয়াদ না থাকা এবং অতিরিক্ত মদপান করায় তারা একে একে করে অসুস্থ হয়ে পড়েন। অনিককে প্রথমে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি দেখা দিলে সাভার এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ অক্টোবর শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় অনিকের মৃত্যু ঘটে।

রাতে মানিকগঞ্জ সদর হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, চিকিৎসাধীন ওই তিন বন্ধুর এখনো চিকিৎসা চলছে। এ ব্যাপারে সিঙ্গাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us