• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:২৬:৫৩ (14-May-2026)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে ছেলেকে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

৭ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১২:১৪

মুন্সীগঞ্জে ছেলেকে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ছেলেকে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন।

মামলার বিবরণীতে জানা যায়, সিরাজদিখান উপজেলার পাউসার গ্রামে পারিবারিক কলহের জেরে ২০১৭ সালের ১১ জুন সৎ মা সুমাইয়া আক্তার ছেলে ইয়াসিনকে (৫) গলাটিপে হত্যা করে। পরে এ ঘটনায় ১৭ জুন নিহত ইয়াসিনের পিতা আরিফ হোসেন সৎ মা সুমাইয়া আক্তারকে আসামী করে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Ad
Ad

মামলার রায়ের বিষয়ে নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার মোহাম্মদ হাসান জানান, দীর্ঘ ৬ বছর বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার দুপুরে আদালত এ আদেশ প্রদান করেছে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us