• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:০৮:৫৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

গোয়ালন্দে ইয়াবাসহ আটক ১

৪ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:১২:২৮

গোয়ালন্দে ইয়াবাসহ আটক ১

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দঘাটে ১ হাজার ৮৬১ পিস ইয়াবাসহ মো. শাহ আলম (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

Ad

আটক শাহ আলম বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার আজু খাইয়া গ্রামের দিল মোহাম্মদের ছেলে।

Ad
Ad

৪ ডিসেম্বর সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর র‍্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩ ডিসেম্বর রোববার সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকায় অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে তার জুতার সোলের ভিতর থেকে ১ হাজার ৮৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক শাহ আলম একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us