• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৮:১৪ (14-May-2026)
  • - ৩৩° সে:

দাউদকান্দিতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

২২ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:৫৭:৪৪

দাউদকান্দিতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে রুহুল আমিন মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২০ ডিসেম্বর বুধবার রাতে উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত ব্যক্তি উপজেলার জায়গীর গ্রামের আয়েত আলী মোল্লার ছেলে। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Ad

নিহত রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে থানায় ৮ থেকে ৯টি মাদক মামলা রয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হত্যার তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

তিনি জানান, রাত ১১টার দিকে গ্রামের একটি রাস্তায় মরদেহ দেখতে পায় এলাকার লোকজন। খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের পর জানা যাবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯






ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮




Follow Us