• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৮:২৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৭:৩৮:০৩

কুমিল্লায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলা ভূমি অফিস চত্বরে বসে মাদক সেবনের অভিযোগে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বরুড়া উপজেলা ভূমি অফিস এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করে এ কারাদণ্ড দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন।

Ad
Ad

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরুড়া পৌর এলাকার তলাগ্রামের বাবুল মিয়ার ছেলে ইব্রাহিম খলিল সুমন (২৪), তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় ওই গ্রামের বাবুল চন্দ্র দেবনাথের ছেলে সুশান্ত দেব নাথ (১৮) ও ওলিউল্লার ছেলে মেহেদী হাসানকে (১৮)। ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বেলভোজ গ্রামের তাজুল ইসলামের ছেলে রাকিব আহমেদকে (২৬)।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন বলেন, ‘ভূমি অফিস এলাকায় মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। এরপর তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এর আগেও আমরা কয়েকজনকে আটক করে কারাগারে পাঠিয়েছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us