• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:৫৩:৩৩ (18-May-2026)
  • - ৩৩° সে:

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১৮ মে ২০২৬ সকাল ১১:৫০:৩৬

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
“প্রতীকি ছবি”

ডেস্ক রিপোর্ট: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক পরীক্ষার্থীকে (১৭) ছুরিকাঘাত করা হয়েছে। ১৭ মে রোববার বেলা পৌনে ২টায় যশোর অভয়নগরের ফুলতলা খাদ্য গুদাম খেয়াঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ফুলতলা থানায় মামলা হয়েছে।

আক্রমণকারী বখাটে আশিক শেখকে ধাওয়া করে ধরে স্থানীয় জনতা পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে। তিনি অভয়নগরের গোবিনাথপুর গ্রামের আজিজুর রহমান শেখের ছেলে।

Ad
Ad

দৈনিক  আমার দেশ-এর প্রতিবেদন থেকে জানা যায়, অভয়নগর সিদ্ধিপাশা গ্রামের ওই এসএসসি পরীক্ষার্থী সিদ্ধিপাশা পিবি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। রোববার ফুলতলা রি-ইউনিয়ন হাইস্কুল কেন্দ্রে পরীক্ষা শেষে মা ও বাবার সঙ্গে বাড়ি ফিরছিল।

Ad

তারা ফুলতলা খাদ্য গুদাম ঘাটে নৌকায় ওঠার সঙ্গে সঙ্গে মা ও বাবাকে ছুরি নিয়ে ধাওয়া করে আশিক। এসময় ওই ছাত্রী নৌকার পাটাতনে পড়ে গেলে তার পিঠের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই বখাটে। তখন এলাকাবাসী ধাওয়া করে দামোদর নলুয়া পাড়া এলাকায় ধরে পিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।

পরে আহত ছাত্রীকে ফুলতলা হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের পত্রিকাকে ছাত্রীর মা বলেন, প্রায় দু’বছর ধরে আশিক শেখ আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে পথে ঘাটে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি আশিকের বাবা আজিজুর রহমান শেখকে জানিয়েও প্রতিকার পাওয়া যায়নি।

তিনি আরও জানান, গত ২১ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হলে ছাত্রীর সঙ্গে পরিবারের কেউ না কেউ যায়। প্রতিদিনই বাজারের বিভিন্ন মোড় ও স্কুলের সামনে আশিক গালিগালাজ ও ভয়ভীতি দেখাত। রোববার পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে প্রথমে গুলি করে হত্যার হুমকি দেয়, পরে ছুরিকাঘাত করে।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে আশিক শেখের নামে ফুলতলা থানায় মামলা করেছেন।

ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রায়হানা ফেরদৌসী বলেন, রোগীর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আশিক শেখ নামে এক যুবককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
১৮ মে ২০২৬ সকাল ১১:৩১:২৯




Follow Us