• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৩২:৫০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

১ মে ২০২৪ সকাল ০৮:৩২:৩৭

নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মো. মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Ad

৩০ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশনে রবিউল ইসলামের কনফেকশনারি দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু  লালপুর উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা চার-পাঁচ জনের একটি দুর্বৃত্তের দল এসে মুঞ্জুরুল ইসলাম মুঞ্জুকে মাথায় ও পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায়। মুঞ্জু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, নিহত মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু ২০১৮ সালের লালপুর উপজেলার গোপালপুরে জাহারুল হত্যা মামলার ৩ নম্বর আসামি ছিলেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ভোট দিলেন মির্জা ফখরুল
ভোট দিলেন মির্জা ফখরুল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:১৪:২৩



জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির
জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫৭:২২

ফেসবুক লাইভে ক্ষোভ ঝাড়লেন সারজিস আলম
ফেসবুক লাইভে ক্ষোভ ঝাড়লেন সারজিস আলম
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫৪:৩৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৩৭:৪২


Follow Us