• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:০৯:৫০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ইয়াবা সংগ্রহ করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করতেন তারা

২ মে ২০২৪ সকাল ১০:৫৭:৫৬

ইয়াবা সংগ্রহ করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করতেন তারা

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযানে ৫৬ পিস ইয়াবা ও ৬০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ১ মে বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad

গ্রেফতাররা হলেন, উপজেলার শ্যামনাই গ্রামের মৃত মোস্তফা মন্ডলের পুত্র সবুজ, মৃত বজলার রহমানের পুত্র জাকারিয়া ছোরহাব আলীর পুত্র মতি, উল্লাপাড়া উপজেলার ঝিকড়া তালুকদারপাড়া গ্রামের দুলাল তালুকদারের পুত্র রানা এবং শেরপুর উপজেলার আব্দুল মান্নান।

Ad
Ad

হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাইদহ গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মৃত মোহাম্মদ আলী শেখের পুত্র জয়নাল আবেদীন এর বাড়ির পূর্ব পাশের কাঁচা রাস্তার ওপর থেকে ৫৬ পিস ইয়াবা ও ৬০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে মাদক কারবারিদের আটক করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার আসামিরা ইয়াবা সংগ্রহ করে গ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে; তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us