• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:০৬:১১ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোনায় ভারতীয় জাল রুপি ও রুপি তৈরির সরঞ্জামসহ আটক ২

২১ মার্চ ২০২৩ দুপুর ১২:৩৪:২৬

নেত্রকোনায় ভারতীয় জাল রুপি ও রুপি তৈরির সরঞ্জামসহ আটক ২

আল-আমিন, (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় জাল রুপি ও রুপি তৈরির সরঞ্জামসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। ১৯ মার্চ রোববার রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভেন্নাকান্দা চৌরাস্তা বাজার থেকে তাদের আটক করা হয়।

Ad

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভেন্নাকান্দা গ্রামের সুমন আলী (২২) ও লোহাচোরা গ্রামের রিয়াদ (২০)।

Ad
Ad

২০ মার্চ সোমবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম।

এ নিয়ে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভেন্নাকান্দা চৌরাস্তা বাজারের সুমন ফার্মেসি নামের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দুই যুবককে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ভারতীয় ৪১২টি জাল রুপির নোট, ছাপানোর রঙিন প্রিন্টার ও ১৪টি কাগজ জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us