• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:০৯:১৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ভূঞাপুরে ৫ ডাকাতকে গণধোলাইয়ের পর পুলিশে দিল জনতা

২০ অক্টোবর ২০২৪ সকাল ১০:৪৩:২৭

ভূঞাপুরে ৫ ডাকাতকে গণধোলাইয়ের পর পুলিশে দিল জনতা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ডাকাতিকালে স্থানীয় জনতা ৫ জন ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

Ad

২০ অক্টোবর শনিবার রাত ৯টার দিকে উপজেলার রুলীপাড়া চর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ডাকাতদের মধ্যে আছেন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম, রাসেল, বেল্লাল, মুকুল এবং আছান আলী।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ি উপজেলার পিংনা এলাকা থেকে শ্রমিকরা নৌকা দিয়ে বালু বিক্রির কাজ শেষে বাড়ি ফিরছিলেন। যমুনা নদী দিয়ে ফেরার পথে ডাকাত দল তাদের আক্রমণ করে এবং কয়েকজনকে কুপিয়ে আহত করে। শ্রমিকদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে ডাকাতদের ঘিরে ফেলে। এক পর্যায়ে ৫ ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। পরে রাত ২টার দিকে স্থানীয়রা ডাকাতদের ভূঞাপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে।

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us