• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৩৫:২২ (14-May-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

৭ মার্চ ২০২৫ সকাল ০৯:৪১:১৫

কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন অভিযান চালিয়ে তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর এলাকায় মেসার্স ইমন ব্রিকস নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে।

৬ মার্চ বৃহস্প্রতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে এই অভিযান।

Ad
Ad

এ সময় অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন।

Ad

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন জানান, উপজেলার তেঘুরিয়া ইউনিয়নের বাঘৈর এলাকায় ইমন ব্রিকস নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এছাড়া জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই নিয়মনীতি না মেনে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা হচ্ছিল।

কেরানীগঞ্জ এলাকায় অবৈধভাবে আরো অনেক ইটভাটা কার্যক্রম চালাচ্ছে। সেখানেও অভিযান চালানো হবে। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫০

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯





Follow Us