• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:২০:৫৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড

২৫ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩২:৫০

অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড

ভোলা প্রতিনিধি: ভোলায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।

Ad

২৪ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত চক্রের ৩ সক্রিয় সদস্যকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ ও ৯ হাজার টাকার জাল নোটসহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা।

Ad
Ad

আটক ডাকাতরা হলেন মো. আলাউদ্দিন (৪৫), মো. জহির উদ্দিন বাবর (৪৮) ও লোকমান (৪২) সকলে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলা মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আহম্মেদ এই তথ্য নিশ্চিত করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ডাকাত ও জব্দ করা অস্ত্রসহ ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us