• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০২:১৮:৫২ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

পাবনা সদরে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ ৪ জন গ্রেফতার

১৩ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৮:৪১

পাবনা সদরে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ ৪ জন গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: পাবনা সদর থানার হাড়িবাড়ীয়া ও বিলভেদুরিয়া এলাকায় র‌্যাবের যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

১২ এপ্রিল রোববার ভোর আনুমানিক ৩টার দিকে র‌্যাবের এই অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প এবং সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি দল র‌্যাব-১২ এর সহযোগিতায় অভিযান চালায়। এ সময় একটি দেশীয় একনলা বন্দুক, দুটি শুটারগান, একটি রিভলভার এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Ad

গ্রেফতাররা হলেন— আলী রোহান রাকা (২১), মো. আকাশ প্রামানিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২) এবং মো. সিরাজুল ইসলাম (৩০)। তাদের সবার বাড়ি পাবনা সদর থানার হাড়িবাড়ীয়া ও বিলভেদুরিয়া এলাকায়।

র‌্যাব আরও জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us