• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৩:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টঙ্গীতে প্রতিবন্ধী নারীকে নির্যাতন করে হত্যা, বাড়ির মালিক আটক

২০ মে ২০২৫ সকাল ০৯:২৬:০৬

টঙ্গীতে প্রতিবন্ধী নারীকে নির্যাতন করে হত্যা, বাড়ির মালিক আটক

পুবাইল পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীতে লিখন (২৫) নামের এক প্রতিবন্ধী নারীকে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাড়ির মালিক গোলাম মোস্তফাকে আটক করেছে পুলিশ।

Ad

১৯ মে সোমবার সকালে টঙ্গীর উত্তর আরিচপুর গাজীবাড়ি পুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত লিখন পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার উত্তর পটখালি গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে। তিনি টঙ্গীর গাজী বাড়ি পুকুর পাড়ের উত্তর-পশ্চিম পাড়ে জনৈক গোলাম মোস্তফা মালেক মঞ্জিলের বাড়িতে ভাড়ায় থাকতেন।

ওই নারী সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে টঙ্গী শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন।

এলাকাবাসী জানান, প্রতিবন্ধী  লিখন একটি রুমে একাই থাকতেন। অবিবাহিত হওয়ায় একা থাকলেও মাঝে মধ্যে তার মা বাসায় আসতেন। প্রতিদিনের মতো সোমবার সকালে ঘুম থেকে উঠে বাইরে রান্না বসান। 

এক পর্যায় সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির মালিক গোলাম মোস্তফা ভাড়ার জন্য আসেন। তখন তিনি লিখনের ঘর বাইরে থেকে আটকানো ও ঘরের বাইরে রান্নাঘরে খিচুড়ি পোঁড়ার গন্ধ পান। এ সময় বাড়ির মালিক ও পাশের ভাড়াটিয়া সাদিয়া লিখনের ঘর আটকানো সিটকারী খুলে দেখেন- লিখন হাত পা ও মুখ বাঁধা অবস্থায় উপুড় হয়ে পড়ে আছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, প্রতিবন্ধী লিখনকে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাকে ধর্ষণ করা হয়েছে কি না তা ময়নাতদন্তের পর জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us