• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:২৭:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাভারে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারী আটক

১৭ জুন ২০২৫ সকাল ০৯:৫২:০৩

সাভারে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারী আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের প্রধানসহ পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

Ad

১৬ জুন সোমবার রাত ৯টায় তাদেরকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

Ad
Ad

এর আগে গত ২৪ ঘণ্টায় সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- সোহেল (৩৪), সম্রাট (২৮), সুমন (২৬), দুর্জয় (২৪) ও সমর (২৫)।

যৌথবাহিনী সূত্র জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো চক্রটি । খবর পেয়ে রোববার রাত থেকে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটক পাঁচ ছিনতাইকারীর মধ্যে দলনেতা সোহেল হত্যা মামলার আসামিও বলে জানায় যৌথ বাহিনী। তাদের কাছ থেকে সুইস গিয়ার চাকু ও নগদ টাকাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, চক্রটি ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল থেকে ডেইরি গেট, ডেইরি গেট থেকে সিঅ্যান্ডবি ও সিঅ্যান্ডবি থেকে সাভারের রোডিও কলোনী এলাকায় তিন ভাগে ভাগ হয়ে তারা ছিনতাই করতো।

অভিযানে নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক বিগ্রেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান, মেজর মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাপ্টেন শামীমসহ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১


Follow Us