• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০১:৫০:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মোল্লাহাটে চারটি বিদেশি পিস্তলসহ আটক ১১ জন

২৭ জুন ২০২৫ সকাল ১১:২৪:১০

মোল্লাহাটে চারটি বিদেশি পিস্তলসহ আটক ১১ জন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীর আবুল খায়ের সেতুর টোলপ্লাজা থেকে চারটি বিদেশি পিস্তলসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

Ad

২৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি মাইক্রোবাসসহ তাদের আটক করে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মোল্লাহাট থানা পুলিশ।

Ad
Ad

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি পিস্তল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কোনো বড় ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ঝিনাইদহ থেকে মোল্লাহাটে এসেছিল।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি মাইক্রোবাসে করে ১০ জন অপরাধী ও চালক মোল্লাহাটে আসছে। তারা বড় কোনো অপরাধ সংঘটনের পরিকল্পনা করছিল। এরপরই মোল্লাহাট টোলপ্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত শেষে মামলা দায়ের করা হবে এবং বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us