• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৫৫:০৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মহেশখালীতে দুর্ধর্ষ ডাকাত নাছির অস্ত্রসহ গ্রেফতার

২ জুন ২০২৩ দুপুর ০২:২৬:৫৭

মহেশখালীতে দুর্ধর্ষ ডাকাত নাছির অস্ত্রসহ গ্রেফতার

সাইফুল ইসলাম সায়েফ, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি থেকে নাছির উদ্দিন প্রকাশ ওরফে নাছির ডাকাত (৩৩) কে গ্রেফতার করেছে  মহেশখালী থানা পুলিশ। নাছির ডাকাত মাতারবাড়ি ইউনিয়নের মাইজপাড়া গ্ৰামের আবু ছৈয়দের পুত্র।

Ad

১ জুন বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেনের নেতৃত্ব পুলিশ অভিযান চালিয়ে মাতারবাড়ি রাঙ্গাখালী মইন্যার ঘোনা নামক এলাকার খামার বাড়ি থেকে নাছিরকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি দেশীয় তৈরি বন্দুক ও একটি কিরিচ উদ্ধার করা হয়।

Ad
Ad

এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান, গ্রেফতার নাছির এতই দুর্ধর্ষ ছিল যে তার ভয়ে এলাকার লোকজন ভীত ছিল। লোকমুখে একটি কথা শোনা যায় যে সে প্রায় সময় বলত ‘দিনটি পুলিশের, রাতটি আমার’।

তিনি আরও জানান, নাছির ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, পুলিশ আক্রান্ত মামলাসহ মোট পাঁচটি মামলা আদালতে বিচারাধীন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us