• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২২:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে চিংড়ির ঘেরে বিষ প্রয়োগ, মরে গেছে ৫ লাখ টাকার মাছ

২৩ আগস্ট ২০২৫ সকাল ১০:৪৫:০১

ফকিরহাটে চিংড়ির ঘেরে বিষ প্রয়োগ, মরে গেছে ৫ লাখ টাকার মাছ

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে একটি মাছের ঘেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে।

Ad

জানা যায়, কাকডাঙ্গা গ্রামের বাসিন্দা শেখ শাহিদুল ইসলাম (৫৩) দীর্ঘদিন ধরে মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। তার নিজস্ব ১১৭ শতক জমিতে মাছ চাষের জন্য একটি ঘের রয়েছে, যেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন তিনি।

Ad
Ad

মৎস্য চাষি শাহিদুল ইসলাম জানান, গত ২০ আগস্ট বিকালে তার কর্মচারী ঘেরে খাবার দেওয়ার পর রাতে কেউ বিষ প্রয়োগ করে। পরের দিন সকাল ৬টা ৩০ মিনিটের দিকে পাশের ঘেরের মালিক তুষার মন্ডলের স্ত্রী ঘেরটি দেখতে গেলে মাছ মৃত অবস্থায় ভেসে উঠতে দেখেন। পরে শাহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে পানিতে বিষের তীব্র গন্ধ অনুভব করেন।

তিনি অভিযোগ করেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় ঘেরটিতে বিষ প্রয়োগ করে। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে ২১ আগস্ট ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us