• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

১১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৩:২৬

মানিকগঞ্জে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আপন ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২) নিজের মা করুনা রানী ভদ্রকে (৬২) গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Ad

১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রবি চন্দ্র ভদ্র ধারালো বটি দিয়ে বসতঘরের ভেতরেই মায়ের গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই করুনা রানী ভদ্রের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছেলে দ্রুত পালিয়ে যায়। নিহত করুনা রানী ভদ্র মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।

Ad
Ad

এলাকাবাসী জানায়, পরিবারে দীর্ঘদিন ধরে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর. এম আল মামুন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us