নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেফতার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
২৪ এপ্রিল শুক্রবার বিকেলে পুলিশ রিমান্ডে থাকা হত্যাকাণ্ডের শিকার হাবিবুরের ভাগ্নে আসামি শাহিন মন্ডল মামা এবং মামিসহ চার খুনের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন এবং খুন করার বিস্তারিত বিবরণ দিয়েছেন বলে জানা গেছে।


পুলিশ জানায়, গত ২০ এপ্রিল দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে হাবিবুর (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) এবং মেয়ে সাদিয়া খাতুন (৩)-কে গলা কেটে হত্যা করা হয়। পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে সবুজ, শাহীন ও শহিদুলকে গ্রেফতার করে। তারা নিহত হাবিবুরের আত্মীয়—ভাগ্নে ও ভগ্নিপতি বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গল ও জলাশয় থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারদের মধ্যে শাহীন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে রিমান্ডে থাকা অবস্থায় অন্য আসামিরাও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পরিকল্পনার পর প্রথমে পরিবারের পুরুষ সদস্যকে হত্যা করা হয় এবং পরে একে একে নারী ও শিশুদেরও হত্যা করা হয়।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এটি একটি পূর্বপরিকল্পিত পারিবারিক হত্যাকাণ্ড। ঘটনার পেছনে দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available