ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব ক্যাম্প লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান শুরু করলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
যমুনা টেলিভিশনের অনলাইন প্রতিবেদন সূত্র জানা যায়, ২৪ মে রোববার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। হামলার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা জোরদারে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রশাসনের তথ্যমতে, জঙ্গল সলিমপুর মূলত দুটি অংশে বিভক্ত—ছিন্নমূল এলাকা ও আলীনগর। পাহাড় কেটে অবৈধভাবে গড়ে ওঠা অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ও মার্কেট নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকাটি অপরাধপ্রবণ হিসেবে পরিচিত।
সীতাকুণ্ড ভূমি অফিসের তথ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুরের আয়তন প্রায় ৩ হাজার ১০০ একর। প্রায় চার দশক ধরে এলাকাটি সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন।
পরবর্তীতে ৯ মার্চ জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা উচ্ছেদ ও প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের প্রায় ৪ হাজার সদস্য অংশ নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available