• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:১৬:০১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার ১

১০ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৪০:৩২

রাঙ্গুনিয়ায় অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার ১

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ জানুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. জাহেদের (৩৭) বাড়ি দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম সরফভাটা এলাকায়। তার বাবার নাম মৃত আবদুস শহিদ।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহেদকে আটক করা হয়।

পরে জাহেদের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, নয়টি কার্তুজ এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহেদ এলাকায় চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়াসহ বিভিন্ন থানায় মারামারি ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us