• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ রাত ০৮:০০:২৪ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

উত্তরায় চেতনানাশক ওষুধ খাইয়ে গৃহকর্ত্রীকে হত্যা, গৃহকর্মীসহ গ্রেফতার ২

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৩৯:৫৮

উত্তরায় চেতনানাশক ওষুধ খাইয়ে গৃহকর্ত্রীকে হত্যা, গৃহকর্মীসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় গৃহকর্ত্রী আয়েশাকে চেতনানাশক ওষুধ খাইয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী বিলকিস এবং চোরাই স্বর্ণ ক্রয়কারী রবিউল আউয়াল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।

২২ ফেব্রুয়ারি রোববার সকালে আগারগাঁওয়ে পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

Ad
Ad

এনায়েত হোসেন বলেন, অভিযুক্ত গৃহকর্মী বিলকিস ছদ্মনামে বিভিন্ন বাসায় কাজ নিতেন এবং পরিকল্পিতভাবে এ ধরনের অপরাধ করতেন। তার নামে বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। সঠিক পরিচয়পত্রের অভাব, স্পষ্ট ছবি না থাকা এবং ভিকটিমের বাসায় সিসিটিভি ক্যামেরা না থাকায় আসামিকে শনাক্ত ও গ্রেফতারে বেগ পেতে হয়েছে।

Ad

তিনি আরও জানান, ঘটনাটি প্রথমে ক্লুলেস মনে হলেও ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পিবিআই। এছাড়া লুট হওয়া স্বর্ণালঙ্কার কেনার অভিযোগে রবিউল আউয়াল নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি উত্তরার একটি বাসায় গৃহকর্ত্রী আয়েশাকে চেতনানাশক ওষুধ খাইয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬






Follow Us