• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:১৮:৫৯ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

পিস্তল ঠেকিয়ে বিকাশ এজেন্টের ২ লাখ ৯২ হাজার টাকা ছিনতাই

২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৩:৫৯

পিস্তল ঠেকিয়ে বিকাশ এজেন্টের ২ লাখ ৯২ হাজার টাকা ছিনতাই

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলাকায় এক বিকাশ এজেন্টকে ফাঁকা গুলি ছুঁড়ে ভয়ভীতি দেখিয়ে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

Ad

২২ ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলার লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

ছিনতাইয়ের শিকার রনি (৩৪) বন্দরের নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে। তিনি পেশায় একজন বিকাশ এজেন্ট।

ভুক্তভোগী রনি জানান, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় পৌঁছালে দুইজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। এ সময় একজন তাঁর বুকে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। প্রাণনাশের হুমকির মুখে তিনি বাধ্য হয়ে সঙ্গে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা তুলে দেন। টাকা নেওয়ার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। যাওয়ার সময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তারা।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক
২৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৪৩:০৫








Follow Us