• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:১৩:০০ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের মাদকবিরোধী অভিযান

২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২৭:৫১

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের মাদকবিরোধী অভিযান

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুরু হওয়া এ অভিযানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ডগ স্কোয়াড ব্যবহার করে ক্যাম্পের বিভিন্ন ব্লক ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজানের নেতৃত্বে অভিযানে অংশ নেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কিশোরগ্যাং এবং চাঁদাবাজির বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দেন পুলিশের এই কর্মকর্তা।

এর আগে, বুধবার রাতে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদককারবারিদের বিরুদ্ধে পৃথক অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫

Follow Us