চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর মডেল থানা পুলিশ, ডিবি পুলিশ ও কোস্ট গার্ডের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করার পর ৪ এপ্রিল শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


জানা গেছে, জেলা শহরের বড় স্টেশন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে আজগর মুন্সীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এছাড়া ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মনোয়ার হোসেন মুন্না এবং মডেল থানা পুলিশের অভিযানে শাহ আলম গাঁজাসহ ও সৌহরাভ সরদারকে ৩২ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চারটি দায়ের করার পর আদালতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available