• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৩৬:০৭ (28-Mar-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে বন্ধুকে জবাই করে হত্যা, ২৪ ঘণ্টায় আটক ৩

২৮ মার্চ ২০২৬ দুপুর ০২:৩২:২২

মানিকগঞ্জে বন্ধুকে জবাই করে হত্যা, ২৪ ঘণ্টায় আটক ৩

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে হ্যালোবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এক বন্ধুকে জবাই করে হত্যার ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামিকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

নিহত রফিক মিয়া (২৮) ঘিওর উপজেলার রাথুরিয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে এবং তিনি পেশায় অটোচালক ছিলেন।

Ad
Ad

জানা যায়, নিহত ব্যক্তি ও আটককৃতরা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পূর্বপরিকল্পিতভাবে হ্যালোবাইকটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্মমভাবে জবাই করে হত্যা করে তারা।

Ad

ঘটনার পরপরই পিবিআই তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করে। এতে ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামিকে আটক করা সম্ভব হয়।

পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও ছিনতাইকৃত হ্যালোবাইক উদ্ধার করা হয়েছে। তবে, এখনও রফিকের জবাইকৃত মস্তক উদ্ধারে ডবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, নিহত রফিক ও গ্রেফতাররা পরস্পরের পূর্বপরিচিত ও বন্ধু ছিলেন। মূলত অটোবাইক ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে তারা রফিককে মাদকসেবনের কথা বলে কালীগঙ্গা নদীর তীরে ডেকে নেয়। সেখানে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় নিহতের ভাই আরিফ মিয়া ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আবার বাড়ল সোনার দাম
আবার বাড়ল সোনার দাম
২৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৩:৫২






Follow Us