• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:২৪:৪০ (14-May-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে ফিলিং স্টেশনে তেল না পেয়ে ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যা

২৯ মার্চ ২০২৬ সকাল ০৮:২৫:৫৩

নড়াইলে ফিলিং স্টেশনে তেল না পেয়ে ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার তুলারামপুরের তানভীর ফিলিং স্টেশনে  ট্রাকে তেল দিতে না পারায় ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ঘাতক ট্রাক চালক ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে।

নিহত নাহিদ সরদার নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের আকরম সরদারের ছেলে।

Ad
Ad

তানভীর ফিলিং স্টেশনের এক কর্মচারী জানান, ২৮ মার্চ শনিবার দিবাগত রাত ২টার দিকে ঘাতক ট্রাক চালক সুজাত এ ঘটনা ঘটায় । ঘাতক ট্রাকচালক সুজাত একই গ্রামের তহিদুরের ছেলে। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Ad

নড়াইল সদর থানার ওসি ওলী মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা ঘটানোর পরে ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us