• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩২ দুপুর ০২:০১:৪৭ (08-Apr-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে বন থেকে মানব কঙ্কাল উদ্ধার, এলাকায় আতঙ্ক

৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৫:৩৯

কালিয়াকৈরে বন থেকে মানব কঙ্কাল উদ্ধার, এলাকায় আতঙ্ক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি বনাঞ্চল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাঁচারস গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে মাথার খুলি, হাড়সহ মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জসিম নামে এক ব্যক্তি বন পরিষ্কার করতে গিয়ে হঠাৎ করেই মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দেখতে পান স্থানীয়রা। সেখানে একটি মাথার খুলি, হাড়, জুতা, লাল রঙের টি-শার্ট ও কালো প্যান্ট পড়ে থাকতে দেখা যায়।

Ad

এসময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে কালিয়াকৈর থানা পুলিশ ও মৌচাক ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামতসহ মানবদেহের অংশগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বেশ কিছুদিন আগের ঘটনা। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us