নারায়ণগঞ্জ প্রতিনিধি: অভিনব কায়দায় জুতার তলির ভেতরে লুকিয়ে পরিবহনের সময় ৪৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ এপ্রিল বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।


এর আগে, ১৪ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ৪টা ৪০ মিনিটে সোনারগাঁ থানার আষারিয়ারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জে সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর আরিফুজ্জামান ফোর্স নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. মামুনুর (২৮)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার গুদারবিল এলাকার নুরুল আলমের ছেলে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে নতুন নতুন কৌশল ব্যবহার করছে। এবার জুতার ভেতরে ইয়াবা লুকিয়ে পরিবহনের চেষ্টা করা হয়েছিল। তবে পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available