• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৫৩:১৭ (01-May-2026)
  • - ৩৩° সে:

সন্ত্রাসী হামলায় দুই পুলিশ আহত

নারায়ণগঞ্জে ছিনতাই হওয়া পুলিশের শর্টগান উদ্ধার, আটক ৩

১ মে ২০২৬ দুপুর ১২:৩৫:০৫

নারায়ণগঞ্জে ছিনতাই হওয়া পুলিশের শর্টগান উদ্ধার, আটক ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনায় ছিনতাই হওয়া একটি সরকারি শর্টগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা ফোর্সসহ রাত্রীকালীন টহল ডিউটিতে ছিলেন।

Ad
Ad

এ সময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামের কয়েকজন ভুক্তভোগী তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন।

Ad

অভিযোগের ভিত্তিতে এএসআই সোহেল রানা ভুক্তভোগীদের নিয়ে প্রাথমিক তদন্তে বন্দর থানার পুরান বন্দর এলাকার চৌধুরী বাড়ী সংলগ্ন হাবিব নগর রোডে গুলু মিয়ার বাড়িতে গেলে সেখানে অবস্থানরত ১৪-১৫ জন অজ্ঞাত দুষ্কৃতিকারী পুলিশকে লক্ষ্য করে আকস্মিক হামলা চালায়।

এসময় কনস্টেবল ফয়সাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে তার ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং পেটে গভীর আঘাত লাগে। এছাড়া এএসআই সোহেল রানাকেও কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা এ সময় ফয়সাল হোসেনের কাছে থাকা সরকারি ইস্যুকৃত শর্টগান ছিনিয়ে নেয়।

পরবর্তীতে খবর পেয়ে থানা ও ফাঁড়ির অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

পরে পুলিশের অভিযানে শুক্রবার ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে ঘটনাস্থলের পাশেই একটি বেল গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া শর্টগানটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য
পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য
১ মে ২০২৬ দুপুর ০২:৫৮:৪৮



গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
১ মে ২০২৬ দুপুর ০১:০৪:২৭

ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
১ মে ২০২৬ দুপুর ০১:০০:০৭


Follow Us