• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:২৭:৪৭ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

ছুরিকাঘাতে শিবির নেতা নিহত, যুবদল নেতাকে বহিষ্কার

২২ জুন ২০২৬ সকাল ১১:০৪:০৩

ছুরিকাঘাতে শিবির নেতা নিহত, যুবদল নেতাকে বহিষ্কার

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছুরিকাঘাতে ছাত্রশিবিরের এক নেতার মৃত্যুর ঘটনায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলকে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

২১ জুন রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টো এ সিদ্ধান্ত কার্যকর করেন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী বলেন, ‘দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার দায় দল নেবে না, বরং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না।’

উল্লেখ্য, রোববার বিকেলে সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে উপজেলা চত্বরে প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে মোখলেছুর রহমান মুকুলের কথাকাটাকাটি হয়। এ সময় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হলেও পরে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।

পরে উপজেলা চত্বরের কাছে বোনারপাড়া চৌমাথায় ছাত্রশিবিরের দুই কর্মী অবস্থান করছিলেন। অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ পর মুকুল মিয়া ও তার সঙ্গে থাকা কয়েকজন ওই স্থানে গিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাতে একজন গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: কালবেলা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮





Follow Us