• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৫৩:১২ (06-May-2026)
  • - ৩৩° সে:

মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক

৬ মে ২০২৬ সকাল ০৯:৩৭:৫১

মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।

৫ মে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত শিক্ষক হাফেজ সফিকুল ইসলাম জিসানকে (২০) আটক করা হয়। এর আগের রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নেতা আকরামিয়া শিশু এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

Ad
Ad

অভিযোগ অনুযায়ী, মাদরাসার হিফজ বিভাগের ওই শিক্ষক রাতে এক শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নেন। সেখানে তাকে বলাৎকার করা হয়। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Ad

পরিবারের সদস্যরা জানান, সকালে শিশুটি বাড়িতে ফিরে ঘটনাটি জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত শিক্ষক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠী গ্রামের বাসিন্দা। তিনি গত ২৮ এপ্রিল, ওই মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। ভুক্তভোগী শিক্ষার্থী হিফজ বিভাগের ছাত্র এবং তার বাড়ি উপজেলার জুগিরহাওলা গ্রামে।

শিশুটির বাবা অভিযোগ করেন, ঘটনার পর তার সন্তানকে ভয়ভীতি দেখানো হয়েছিল, যাতে সে বিষয়টি গোপন রাখে। শিশুটির মা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এদিকে, শিক্ষক আটকের পর মাদরাসা সংলগ্ন এলাকায় স্থানীয়রা মানববন্ধন করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি সাইফুল ইসলাম বলেন, অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনের মাধ্যমে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত। পাশাপাশি ভুক্তভোগী শিশুর চিকিৎসার ব্যয়ভার বহনের কথাও জানান তিনি।

রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) ইলিয়াছ হোসেন মুন্সি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী ও তার পরিবারকে থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বকাপ দেখে আয় করার সুযোগ
বিশ্বকাপ দেখে আয় করার সুযোগ
৬ মে ২০২৬ দুপুর ১২:৪৯:২৫

আজ কত টাকায় মিলবে ডলার-ইউরো
আজ কত টাকায় মিলবে ডলার-ইউরো
৬ মে ২০২৬ সকাল ১১:৫৯:৫৭









Follow Us