• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫১:২১ (25-Apr-2026)
  • - ৩৩° সে:

চৌদ্দগ্রামে শত বছরের পুরনো রাস্তা কেটে ফেলায় গৃহবন্দী একাধিক পরিবার

২৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২৩:৪৯

চৌদ্দগ্রামে শত বছরের পুরনো রাস্তা কেটে ফেলায় গৃহবন্দী একাধিক পরিবার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে শত বছরের পুরনো একটি সরকারি রাস্তা ট্রাক্টর দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এতে অন্তত ৫-৬টি পরিবারের চলাচল এবং পার্শ্ববর্তী একটি মসজিদে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠী দেশীয় অস্ত্র হাতে দাঁড়িয়ে থেকে ট্রাক্টর দিয়ে সরকারি রাস্তার অংশ কেটে ফেলে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে এক ব্যক্তিকে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, সাতঘড়িয়া মৌজার বিএস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৩২৭ দাগের জমি সরকারি রাস্তা হিসেবে নথিভুক্ত। সিএস ও আরএস জরিপেও এটি রাস্তা হিসেবে উল্লেখ রয়েছে। দীর্ঘদিন ধরে প্রায় ৭-৮ শতক এলাকায় ওই পথটি স্থানীয় ৫-৬টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

ভুক্তভোগী আইয়ুব আলী বলেন, ‘এর আগেও একবার প্রশাসন এসে রাস্তাটি উদ্ধার করে আমাদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। কিন্তু আবারও ট্রাক্টর দিয়ে কেটে ফেলায় আমরা চলাচলহীন হয়ে পড়েছি।’

অন্যদিকে এ ঘটনায় অভিযুক্ত মো. মোস্তফা জানান, ‘বিগত অন্তত ১০০ বছর পূর্বে বিরোধীয় অংশে রাস্তা ছিল। পরে জনগণের সুবিধার্থে অপর পাশ দিয়ে রাস্তা করা হয়। বিরোধীয় অংশ বহু পূর্ব থেকেই আমাদের দখলে। কিন্তু আইয়ুব গং এককভাবে রাস্তাটির সুবিধাভোগী।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন বলেন, ‘সরকারি রাস্তা কেটে ফেলার বিষয়টি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্ববাজারে সোনার দামে ঊর্ধ্বগতি
বিশ্ববাজারে সোনার দামে ঊর্ধ্বগতি
২৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০১









Follow Us