• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে চৈত্র ১৪৩২ রাত ০১:২১:৪৬ (11-Apr-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ২

১০ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৮:৩৫

কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ২

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

১০ এপ্রিল শুক্রবার র‌্যাব-১১, সিপিসি-২ কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বুড়িচং থানাধীন গোবিন্দপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে রোবিনা আক্তার (৩৮) ও মো. রিফাত (২৫) নামের দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Ad
Ad

র‌্যাব জানায়, গ্রেফতার রোবিনা আক্তার গোবিন্দপুর গ্রামের মো. রাসেলের স্ত্রী এবং রিফাত একই গ্রামের মো. রাসেলের ছেলে।

Ad

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আবারও বিরোধী দলের ওয়াকআউট
আবারও বিরোধী দলের ওয়াকআউট
১০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৩:৫৩


Follow Us