• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৪:৫৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ডেমরায় মাদরাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

২৫ অক্টোবর ২০২৩ দুপুর ০১:৩৭:৪৭

ডেমরায় মাদরাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ডেমরা থানার সারুলিয়ায় মাদরাসা ভবনের ছাদ থেকে পড়ে নাজমুল হাসান (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Ad

মৃত নাজমুল হাসান কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দোলখাড় গ্রামের মো. মঈনউদ্দিনের ছেলে। সে সারুলিয়ার দারুল নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মাদ্রাসার শিক্ষক হারুন অর রশিদ জানান, নাজমুল মাদ্রাসার ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে মাদ্রাসার শিক্ষকসহ অন্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মাদরাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় নাজমুল ছয়তলা ছাদের রেলিং বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে যায়।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us