• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪২:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, মিরপুরে নারীসহ দগ্ধ ৫

১১ নভেম্বর ২০২৪ সকাল ১১:৫৬:২৯

গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, মিরপুরে নারীসহ দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের কাফরুলে একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

Ad

১০ নভেম্বর রোববার রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. রাজিব মিয়া (২১), মোছা. সুমি আক্তার (১৮), মোছা. সাহানা আক্তার (২২), মো. সুমন মিয়া (২৫) ও মোছা. সুবর্ণা আক্তার (২২)। তারা সবাই পোশাক শ্রমিক।

Ad
Ad

রাতেই দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. আসাদুল মন্ডল জানান, দগ্ধরা পোশাক কারখানায় কাজ করেন। কাফরুলের কালভার্ট স্টিল ব্রিজ এলাকার একটি বাসার দোতলায় থাকেন। রাতে গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করেন তারা। এরপর চুলা জ্বালাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন তারা।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে রাজিবের শরীরের ৬ শতাংশ, সুমির ২ শতাংশ, শাহানার ৫ শতাংশ, সুমনের ৩ শতাংশ ও সুবর্ণার ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে দগ্ধ কম হওয়ায় সবাই শঙ্কামুক্ত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us