• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:২৪:৩৩ (14-May-2026)
  • - ৩৩° সে:

ধর্ষণ মামলার আসামীর হাসপাতালে মৃত্য

৮ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৫৭:১২

ধর্ষণ মামলার আসামীর হাসপাতালে মৃত্য

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ধর্ষণ মামলায় আটক আবুল হোসেন ওরফে লাল মিয়া (৭৫) নামের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় জাতীয় হৃদরোগে ইনস্টিটিউট হাসপাতালে মারা গেছেন।

৭ ডিসেম্বর শনিবার দুপুর তিনটায় চিকিৎসাধীন অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের দ্বিতীয় তলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তার মৃত্যু হয়। মৃত লাল মিয়া কিশোরগঞ্জ সদর থানা বিন্নাটি গ্রামের মৃত ইমাম আলীর ছেলে।

Ad
Ad

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, মৃত লাল মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত শেষে কারাবিধি অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us