• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০৬:০৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পূর্ব তিমুরের অনারারি কনসালের স্বীকৃতি পেয়েছেন কুতুবউদ্দিন

১৮ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:০২:৫৪

পূর্ব তিমুরের অনারারি কনসালের স্বীকৃতি পেয়েছেন কুতুবউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আহমেদকে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে তিমুর-লেস্তের (পূর্ব তিমুর) অনারারি কনসাল হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান খন্দকার মাসুদুল আলম কুতুবউদ্দিন আহমেদের কাছে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করেন।

Ad

এর আগে, গত বছরের অক্টোবরে তিমুর-লেস্তের সরকার বাংলাদেশে কুতুবউদ্দিন আহমেদকে তাদের অনারারি কনসাল হিসেবে নিয়োগ দেয়।  

Ad
Ad

শেলটেক গ্রুপ, এনভয় লিগ্যাসি এবং এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে তিমুরের অনারারি কনসাল হিসেবে নিয়োগ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায় চিহ্নিত করেছে। এর মাধ্যমে বাংলাদেশ এবং তিমুর-লেস্তের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির দ্বার খুলবে।

কুতুবউদ্দিন আহমেদ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

টেক্সটাইল, গার্মেন্ট, ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, সিরামিকস, এভিয়েশন এবং আরও অনেক কিছুসহ একাধিক শিল্পে তার দক্ষতা বিস্তৃত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us