• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:২৯:৩০ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

মতিঝিলে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

১৭ মে ২০২৫ রাত ০৮:০৬:৩০

মতিঝিলে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে তিনতলা ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট। এর আগে শনিবার বিকেল সোয়া ৬টার দিকে ২১ মতিঝিল, শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে তিনতলা ভবনের তৃতীয় তলায় এ আগুন লাগে।

Ad
Ad

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।

Ad

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, মতিঝিলের একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির হোল্ডিং নম্বর ২১।

শনিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুনের খবর পাই আমরা। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭






Follow Us