• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:০৫:১০ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

দীর্ঘমেয়াদি চিকিৎসা ও সঠিক নার্সিংয়ের মাধ্যমে মাদকমুক্ত করা যায়

২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৭:৩৯

দীর্ঘমেয়াদি চিকিৎসা ও সঠিক নার্সিংয়ের মাধ্যমে মাদকমুক্ত করা যায়

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় মাদক বিরোধী কমিটির সদস্য ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য এবং ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, মাদকাসক্তি একটি দীর্ঘমেয়াদী রোগ, যা সঠিক চিকিৎসা, থেরাপি এবং নিবিড় নার্সিং-এর মাধ্যমে নিরাময় সম্ভব।

২ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে পারিবারিক সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, মাদকাসক্তি বিশ্বের সামাজিক সমস্যার অন্যতম। সঠিক নিয়মে এবং নির্দিষ্ট মেয়াদে এভিডেন্স বেইজড চিকিৎসার মাধ্যমে এ রোগের চিকিৎসা সম্ভব। চিকিৎসা পরবর্তী নিয়মিত যত্নের মাধ্যমে রোগীর সুস্থতা নিশ্চিত করা যায়।

সভায় অতিথি হিসেবে আলোচনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের মানসিক বিশেষজ্ঞ ডা. আনিকা বাসারাত। তিনি বলেন, রাগারাগি করে কাউকে মাদকের পথ থেকে ফেরানো সম্ভব নয়। মাদকাসক্তের প্রতি পরিবারের সদস্যদের সহনশীল হতে হবে। আদর, ভালবাসা দিয়েই মাদকের পথ থেকে কাউকে ফেরানো সম্ভব।

তিনি আরও বলেন- মাদকাসক্তদের অপরাধী না ভেবে সহমর্মী হয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে হবে।

মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের কাউন্সেলর সুমাইয়া তিথির সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন- স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলোজিস্ট রাখী গাঙ্গুলী, কেন্দ্র ব্যবস্থাপক লায়লা ইয়াসমিন ও কেস ম্যানেজার রোজিনা খাতুন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us