• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ রাত ১১:১৭:৫১ (14-May-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার

৯ মার্চ ২০২৬ সকাল ১০:২৩:৩৬

রাজধানীতে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবর থেকে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

৮ মার্চ রোববার দিবাগত রাত পৌনে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকায় অভিযান চালিয়ে কৃষক লীগের এই শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সরাসরি থানায় নেয়া হয়েছে।

Ad

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ, ডিএমপি-এর উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা। তিনি জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেফতার হলে ডিসেম্বর মাসে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে জাহাঙ্গীরকে নিয়োগ দেওয়া হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫০

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯





Follow Us