• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ সকাল ০৭:৪৩:৩৪ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

উত্তরায় ব্যবসায়ীর বাড়িতে গুলি

১১ মার্চ ২০২৬ দুপুর ০১:২৫:৫৪

উত্তরায় ব্যবসায়ীর বাড়িতে গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

১০ মার্চ মঙ্গলবার সন্ধ্যার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

গুলিবর্ষণের শিকার বাড়িটির নাম ‘জান্নাত’। বাড়িটির মালিক আবুল কাশেম, যিনি একেএসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

Ad

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী দুই ব্যক্তি বাড়িটির গেটে দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে বাড়ির সামনে থেকে আরও দুটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হেলমেট পরা দুই ব্যক্তি একটি সাদা মোটরসাইকেলে এসে প্রথমে বাড়িটি পর্যবেক্ষণ করে। তখন সামনের রাস্তায় মানুষের যাতায়াত বেশি থাকায় তারা সেখান থেকে চলে যায়। পরে মানুষের চলাচল কমে গেলে আবার ফিরে এসে গুলি চালিয়ে পাশের একটি গলি দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান জানান, দুই ব্যক্তি ওই বাড়ির গেটে দুই রাউন্ড গুলি করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আইনশৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন এবং আলামত জব্দ করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি
ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি
১৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১০







Follow Us