• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:০১:০৯ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

ফ্রিল্যান্সার টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফটিএবি)-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬ মার্চ ২০২৬ বিকাল ০৫:২৮:০৯

ফ্রিল্যান্সার টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফটিএবি)-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ফ্রিল্যান্সার টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফটিএবি)-এর উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা।

১৪ মার্চ শনিবার পবিত্র রমজানের ২৩তম দিনে রাজধানীর একটি রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, ফ্রিল্যান্সার শিক্ষকদের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

Ad

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব সুমন আহমেদ, সাবেক সভাপতি দিক বিজয় বালা, সাবেক সাধারণ সম্পাদক ড. নেহাল হোসেন সাব্বির, হাফিজুর রহমান, শফিউল্লাহ সরকার, তপন কুমার দাস, ইঞ্জিনিয়ার নীল, তারিক সোহেল, মোঃ রেজাউল করিম এবং কবির হোসেন শিশিরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, ফ্রিল্যান্সার শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা এবং দেশের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক অবদান রাখতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি শিক্ষাঙ্গনকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে সংগঠনের সদস্যরা একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরে দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং সকল সদস্যের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সবাই একসাথে ইফতার গ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মশিউর রহমান মিশন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি
আজ মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি
১৬ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫০:০২









Follow Us