• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:০২:৩৯ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু

১২ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২৪:৩৪

শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।

১২ এপ্রিল রোববার সকাল ৯টা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ কার্যক্রম চালু করা হয়।

Ad
Ad

শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিক্ষকরা নিজ নিজ শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ভার্চুয়াল মাধ্যমে পাঠদান করছেন এবং শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে ক্লাসে অংশ নিচ্ছেন।

Ad

শিক্ষকরা জানান, বৈশাখের ছুটি থাকায় প্রাথমিকভাবে কলেজ শাখায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে স্কুল শাখাতেও চালু করা হবে। নতুন সময়সূচি অনুযায়ী সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন এবং শনি, সোম ও বুধবার অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের মহানগরগুলোর স্কুল-কলেজে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মতামত নিতে গত ৮ এপ্রিল অংশীজনদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

পরদিন ৯ এপ্রিল শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পাইলট প্রকল্পের আওতায় এনে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ডিজিটাল শিক্ষায় উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য। প্রকল্পটি সফল হলে ধীরে ধীরে সারা দেশে চালু করা হতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লার শোক
আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লার শোক
১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৫:৫৭

ডোপ টেস্টে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া
ডোপ টেস্টে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া
১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫০:২১






মেঘনা পেট্রোলিয়ামের জেটিতে অগ্নিকাণ্ড
মেঘনা পেট্রোলিয়ামের জেটিতে অগ্নিকাণ্ড
১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩৩:১৪




Follow Us